ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ে আলমগীর হোসেন ভারপ্রাপ্ত শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক গণেশ ধর নির্বাচিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মোল্লা ও সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র ধর ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। ওই বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসুর বণার্ঢ্য শিক্ষকতার অবসরজনিত কারনে গতকাল বুধবার (১জানুয়ারী) তাদের এ পদে মনোনীত করা হয়। এ উপলক্ষ্যে বুধবার বিদ্যালয়ের সভাপতি মো: মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু,বিদ্যালয়ের দাতা সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু মেম্বার, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালেক,দেওয়ান জাহাঙ্গীর আলম,কামাল হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার,সাবেক সদস্য মো: মিজানুর রহমান,সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল মাহমুদ সহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!