ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান উদযাপিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জানুয়ারি ১, ২০২০ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় সরকার ঘোষিত বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত বুধবার (১ জানুয়ারি ২০২০) সকাল ১১ টায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার ও আমন্ত্রিত অতিথি ছিলেন ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সোহাগ, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকের হোসেন ও আগত শিক্ষক বৃন্দ।

প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের যে কোটি কোটি পাঠ্যপুস্তক বিনামূল্য ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে একমাত্র জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ধারাই সম্ভব. বক্তব্য আরো বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ও জাতিকে এক উন্নয়ন’র রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা হবে, জাতি ও দেশকে উন্নতি করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই. আজকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও অর্থনীতি যেভাবে দেশ এগুচ্ছে ২০৪১ সালে তা প্রথম স্থান অর্জনে আমরা সক্ষম হবো।

ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল আলম’র সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক স্কুল’র জন্য ৩৩ লাখ ৮ হাজার ৮৩০, প্রাইমারি ৭৬ হাজার ৫৮৭ পাঠ্যপুস্তক বিনামূল্য বিতরণ করা হয়।
বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান’র সভাপতি নির্বাহী অফিসার সাজিয়া তাহের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, নতুন বইয়ের পাশাপাশি অন্য বইগুলিও পড়বে. যত পড়বে ততই জ্ঞানের পরিধি বাড়বে, মেধা বাড়লেই দেশ ও জাতী এগিয়ে যাবে. শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Don`t copy text!