সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৯-২০২০ এর আওয়াতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল সভা কক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্ভোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা ক্রীড়া সংস্থা অফিসার হারুন অর রশীদ’র উদ্ভোধনী অনুষ্ঠান’র মাধ্যমে ফুটবল প্রশিক্ষন’র কার্যক্রম শুরু হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আফছারুল হাই উজ্জল’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া প্রশিক্ষক ও আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়’র প্রভাষক মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল’র প্রধান শিক্ষক এইচ.এম মোয়াজ্জেম হোসেন. বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাব’র কার্যকরি সদস্য ও সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, সাংবাদিক আউয়াল চৌধুরী, ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল’র ক্রীড়া শিক্ষক শফিকুল আলম, খেলোয়াড় কল্যান সমিতির আলাউদ্দিন জাহাঙ্গীর সহ খেলোয়াড় বৃন্দ।

