ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার, এক শ্রমিক আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১২, ২০১৯ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাজীগঞ্জে নদী থেকে জাহিদ হাছান( ৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ এলাকার বালুর ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এসময় পুলিশ মহিউদ্দিন নামে এক শ্রমিকে আটক করেছে পুলিশ। নিহত জাহিদ হাছান বাড়ি লক্ষীপুরের কমল নগর থানার ফলকন ইউনিয়নের ইসলাম গঞ্জ গ্রামের হাজী হাট বাড়ির আলাউদ্দিনের ছেলে ।
পুলিশ জানায়, সকালে মহিউদ্দন ও জাহিদ দুজনে খাবারে তালিকা নিয়ে নৌকার উপর ঝগড়া লাগে। এক পর্যায়ে দুজনে ধাক্কা ধাক্কি করলে জাহিদ নদীতে পড়ে ডুবে যায়।
পরে সঙ্গীরা তাকে খুজতে থাকে। কিন্তু খুজে না পেয়ে চাঁদপুরের ডুবুরিদের খবর দেয়। পরে ডুবুরিরা তাকে তার লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠায়। পুলিশ শ্রমিক মহিনকে আটক করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, লাশ উদ্ধার করছি। এক শ্রমিককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
আটক মহিউদ্দিনের (১৮) বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুরে। সে ওই এলাকার কামাল সরকারের ছেলে।

Don`t copy text!