ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নেহার হাসিতে পাগল পুরুষরা। ফের একবার শিরোনামে নেহা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

কতটা জনপ্রিয়, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। নেহার হাসিতে পাগল পুরুষরা। ফের একবার শিরোনামে নেহা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফের এমন এক ঘটনা ঘটালেন নেহা যা তাঁকে ফের একবার শিরোনামে তুলে এনেছে।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক ইন্ডিয়ান আইডলের মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে গান গাইতে দেখা যায় নেহাকে। এমনকি নাচতেও দেখা যায় তাঁকে। তেমনই নেহা একটি গানে অনুষ্ঠানের সঞ্চালক তথা সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের সঙ্গে তাল মেলান। শুধু তাল মেলানো নয়, গান শুনতে শুনতে নেহা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে স্টেজে চলে আসেন আদিত্যের সঙ্গে নাচতে। আর তা করতে যা কান্ড ঘটল তা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ। ধপ করে স্টেজের মধ্যে নাচতে নাচতে পড়ে যান নেহা। যদিও কোনও রকমে রক্ষা পান তিনি। প্রকাশিত খবর মোতাবেক কোনও রকম চোট লাগেনি তাঁর।

পড়ুন আরও- ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে নেহাকে আচমকা চুমু প্রতিযোগীর

উল্লেখ্য, এবারের আইডল সিজন ১১-এ’র প্রথমদিন থেকে যেন বিতর্ক পিছু ছাড়ছে না নেহার। ইন্ডিয়ান আইডলের মঞ্চেই এক প্রতিযোগী ভক্ত হঠাৎই নেহার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রীতিমতো জোর করেই গায়িকার গালে চুমু খান তিনি। ঘটনাটি ঘটে অডিশন রাউন্ডেই। অডিশন রাউন্ডে হাতে অনেকগুলি উপহার নিয়ে মঞ্চে প্রবেশ করেন সেই প্রতিযোগী। তাঁর হাতেও একটি টেডি বিয়ার ছিল। প্রতিযোগী একটি রাজস্থানি পোশাক পরেছিলেন। মাথায় একটি বাঁধনি পাগড়িও ছিল।

নেহা মঞ্চেই আসতেই সেই ছেলেটি জিজ্ঞাসা করেন, গায়িকা তাঁকে চিনতে পারছেন কিনা। নেহার অভিব্যক্তি দেখেই বোঝা যায় তাঁরা পূর্বপরিচিত। এর পরেই নেহার হাতে এক এক করে উপহারগুলি তুলে দিতে থাকেন সেই যুবক। সব শেষে জড়িয়ে ধরে নেহার গালে চুমু খান। নেহা যে এর জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তা তাঁর মুখের অভিব্যক্তিতেই বোঝা যায়। অবাক হয়ে যান বাকি বিচারক ও সঞ্চালক আদিত্য নারায়ণও। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

পড়ুন আরও – ব্রেক আপের পর জনসমক্ষে ভেঙে পড়লেন নেহা

শনিবার ইন্ডিয়ান আইডলের বিশেষ এপিসোড ছিল। সেখানে একটি গানের সঙ্গে নাচতে দেখা যায় নেহা কক্করকে। স্টেজে নাচতে নাচতে অস্বস্তিকর অবস্থায় পড়ে যান নেহা। আর এই কান্ড দেখে দর্শক থেকে বিচারক সবাই হাসতে হাসতে লুঠোপুটি খেতে থাকে। যা দেখে খোদ নেহাও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান। যদিও খুব দ্রুত সামলে নেন নিজেকে।

Don`t copy text!