ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাপাহারে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন- দৈনিক বাংলার অধিকার   

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০১৯ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

হেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর সোমবার বিকালে উপজেলা ডাক বাংলো হতে বিশাল র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে মিলিত হয়ে সাপাহার উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি নইমুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করে এলাকার সহ সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা মার্কার আওয়ামী সরকারকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে জন সমুদ্রের মাঝে বক্তব্য রাখেন আ’লীগের সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ সাধারন সম্পাদক ফজলে রাব্বি,সহ উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও আওয়ামী যুব লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পূস্প মাল্য অর্পন করেছে।
পরে সন্ধ্যায় জিরো পয়েন্টে অবস্থিত মুক্ত মঞ্চে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Don`t copy text!