ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেছেন, কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। আমি নিজেও নিয়মিত কালবেলা পড়ি এবং আমি এই পত্রিকার একজন পাঠক।

১৬ অক্টোবর শুক্রবার রাতে শহরের মুনিরা ভবনের হলরুমে দৈনিক কালবেলার চাঁদপুর প্রতিনিধির আয়োজনে পত্রিকাটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কালবেলা এভাবে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমরা বিশ্বাস করি। আগামীতে যতদিন কালবেলা পত্রিকাটি চলমান থাকবে। একই ভাবে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে সেই প্রত্যাশাই রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, কালবেলা দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী জননন্দিত একটি পত্রিকা। কালবেলার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং কালবেলা অনন্তকাল বেঁচে থাকবে এই প্রত্যাশা করছি। একই সাথে পত্রিকাটি জনমানুষের কথা বলবে, সাধারণ মানুষের কথা তুলে ধরবে এই আশা রেখে কালবেলার সফলতা কামনা করছি।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা কালবেলা। কালবেলা সবসময়ই বস্তুনিষ্ঠ অনুসন্ধানী রিপোর্ট করে। আমাদের বর্তমান তারেক রহমান সরকার মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কালবেলার মতো পত্রিকা মানুষের পক্ষে এবং সত্যের পক্ষে যতদিন রিপোর্ট করবে ততদিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।

ফয়সাল আহমেদ বাহার আরও বলেন, দেশগঠনে একটি পত্রিকার দায়িত্ব অপরিসীম। আমরা জানি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।সেই গুরুত্ব অনুসারে কালবেলা আগামী দিনগুলোতেও অতীতের মতো মানুষের প্রয়োজনে মানুষের কল্যানে মানুষের পক্ষে তাদের যে দায়িত্ব, সত্য সংবাদ সত্য তথ্য মানুষের কাছে পৌছে দেয়া এবং অপতথ্য রুখে দেয়া, গুজবকে রুখে দেয়া, রাষ্ট্রের কল্যাণে গণমানুষের কল্যাণে কাজ করা। সে দায়িত্বটা তারা পালন করবে। চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়সহ যারা কালবেলায় কাজ করেন তারা অত্যান্ত মেধাবী এবং মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহে অক্লান্ত কাজ করেন। আজকের এই জন্মদিনে তাদের সফলতা কামনা করে কালবেলা পরিবারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।

এসময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি, পৌর মহিলা দলের নেত্রী ঈশিতা মাসুদ,চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, সদস্য সচিব শিশির চন্দ্র শীল,পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, কালবেলার হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী, সাংবাদিক শেখ আল মামুন,সুজন চৌধুরীসহ পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!