ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে না কুড়িগ্রামের যে এলাকায়   

প্রতিবেদক
admin
অক্টোবর ১৩, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কু‌ড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Don`t copy text!