ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর পৃথক অভিযানে দুই আসামিসহ ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ঔষধ ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। অভিযানে দুইজন আসামিকেও আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে ব্যাটালিয়নের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও আভিযানিক তৎপরতা পরিচালনা করা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!