ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
‌কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সেলিম মেম্বারের পক্ষের লোক বলে  জানা গেছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, নয়ারহাট ইউনিয়নের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে। এর পর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, এ সময় তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হুরমুজ আলী নিহত হন। আহতদের মধ্যে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।

নয়ারহাট ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

Don`t copy text!