ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট উপজেলা নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তার দুই পাড়ের দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন হবে।

তিনি বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।

তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় কুড়িগ্রামের জেলা প্রশাসক, অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!