ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই: সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:

​খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, “তেরখাদার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। সবাই মিলে একটি মানবিক, দুর্যোগ সহনশীল ও নিরাপদ তেরখাদা গড়ি।”

​তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, নদীভাঙন কিংবা অন্যান্য দুর্যোগে আমাদের অনেক পরিবারের ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উপকরণ হারিয়ে অসহায় হয়ে পড়েন। আজকের এই সহায়তা আপনাদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। দুর্যোগ মোকাবেলায় আমাদের আগাম প্রস্তুতি, সচেতনতা, নিরাপদ আশ্রয়কেন্দ্র, টেকসই বাঁধ ও অবকাঠামো এবং দ্রুত উদ্ধার ও পুনর্বাসন আরও শক্তিশালী করা হবে।

​প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের একটি কঠিন বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াই এবং কোনো অসহায় মানুষকে যেন অভুক্ত অবস্থায় থাকতে না হয়, সে বিষয়ে সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

​উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন—তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার-উল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা তুহিন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মো. মিল্টন মুন্সী, মো. বিল্লাল হোসেন, এস কে নাসির আহমেদ, শেখ রাজু আহমেদ, মো. গোলাম মোস্তফা ভুট্টো, অ্যাড. শহীদুল ইসলাম, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, কৃষক দলের সদস্য সচিব মো. সাবু মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহমেদ রমিজ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর প্রমুখ।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও খাবার তুলে দেন।

Don`t copy text!