ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী অভিযান: ৫৫০ লিটার চোলাই মদসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। ওই দিন সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে নিয়ামতপুর থানার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।

​অভিযানে ৫৫০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১. মো. তাজিমুদ্দীন (৩৮), পিতা: মৃত খয়রুল্লাহ, সাং: সাদাপুর ডাঙ্গাপাড়া।

২. মো. হাফিজুর রহমান (৫৬), পিতা: মৃত আ. রহমান, সাং: শ্যামপুর খড়িবাড়ী।

৩. শ্রী রনজিত (৪২), পিতা: মো. সম্রাট, সাং: শ্যামপুর। সকলের থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Don`t copy text!