ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে এমপি মান্নান গ্রুপের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত, বাড়িতে লুটপাট

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

​নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তুল এলাকায় সংসদ সদস্য মান্নান (এমপি মান্নান) গ্রুপের ক্যাডারদের সশস্ত্র হামলায় স্থানীয় বিএনপির নেতা হোসেন আলী গুরুতর আহত হয়েছেন। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ৪০ থেকে ৫০ জনের একদল সন্ত্রাসী তাঁর বসতবাড়িতে এই তাণ্ডব, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় হোসেন আলীর পুরো শরীর ক্ষতবিক্ষত হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁর পেটে ২২টি সেলাই দিতে হয়েছে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বস্তুল এলাকার একটি মসজিদ কমিটির চাঁদা দেওয়া-নেওয়া ও হিসাব-নিকাশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন বিকেল ৫টার দিকে এমপি মান্নান গ্রুপের ৪০-৫০ জনের একদল সশস্ত্র বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা হোসেন আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়।

​হামলাকারীরা হোসেন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা তাঁর বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণের চেইনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​আহত হোসেন আলীর স্ত্রী শাকিলা আমান তুলি বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসী বাহিনী বাড়িতে ঢুকে এই নৃশংস হামলা চালিয়েছে। ঘরে থাকা নগদ টাকা ও অলংকার লুট করে নিয়ে গেছে। ঘটনার তিন দিন পর সোনারগাঁ থানায় মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”

​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!