ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কমিটি গঠন

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৯, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম, কমলনগর প্রতিনিধি (লক্ষ্মীপুর)

​লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস (সেলিম ভূঁইয়া গ্রুপ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে সভাপতি, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনকে সাধারণ সম্পাদক এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম কালামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

​গত সোমবার (১০ আগস্ট) লক্ষ্মীপুর ঐতিহ্য কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি অনুমোদন করেন কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান এবং লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন কচি।

​বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস কমলনগর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক দোলন বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমরা শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এছাড়া এই উপজেলায় শিক্ষার মানোন্নয়নে এ কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।

Don`t copy text!