ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৮, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যান।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষের খাটের নিচে রাখা হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী। ঘটনার সময় বীরেন কর্মকার পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার দীর্ঘদিন ধরে নিজেদের বসতবাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

​এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Don`t copy text!