ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুটের গাঁজা গাছ উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৭, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তির ছেলেকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে গেছেন।

​রোববার বিকেলে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর চরে ওই অভিযান চালানো হয়। এ সময় কৃষক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মো. বাদশা মিয়ার (৫০) বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে থাকা তার ছেলে ফারুককে (২০) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

​এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা যতই দুর্গম এলাকায় অবস্থান করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Don`t copy text!