ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণ করে জন্মদিন পালন করলেন ছাত্রদল নেতা মাহিন

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৭, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​১৬ই আগস্ট ২০২৬: রাজারহাট উপজেলা ছাত্রদলের উদয়মান নেতা আল মিজান মাহিনের ২৬তম জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। জন্মদিনের এই শুভ দিনে কেক কাটার পরিবর্তে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় মোট ২৬টি বট ও পাইকড় গাছ রোপণ করে দিনটি উদযাপন করেন তিনি।

​রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠ, শান্তিনগর মোড় ও রাজারহাট রেল স্টেশনসহ বিভিন্ন জনবহুল ও উন্মুক্ত স্থানে এসব গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে তাঁর বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

​ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে আল মিজান মাহিন বলেন, “বিগত দিনগুলোতে আমি বিভিন্ন মাঠে ও রাস্তার মোড়ে বড় বড় বট ও পাইকড় গাছ দেখেছি, কিন্তু সময়ের পরিক্রমায় সেগুলোর অনেকগুলোই হারিয়ে যাচ্ছে। শতবর্ষী এই ঐতিহ্যবাহী গাছগুলো যাতে বিলীন হয়ে না যায়, সে লক্ষ্যেই আমার জন্মদিনে এই ক্ষুদ্র প্রয়াস।”

​তিনি আরও বলেন, শুধু জন্মদিনে গাছ লাগানোর এই উদ্যোগ যেন একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়, সে জন্য তিনি দেশের সকল তরুণ ও সাধারণ মানুষকে নিজ নিজ জন্মদিনে আনন্দ উদযাপনের পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

Don`t copy text!