ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শেখ তামরিন

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৩, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: রুহুল আমিন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব সম্মেলন “Future We Want Model United Nations (FWWMUN) Conference”। এবারের সম্মেলনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন

​তিনি এবারের সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র ইয়াং ডেলিগেট হিসেবে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন। গত ৩১ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তার ডেলিগেট নিবন্ধন সম্পন্ন হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

​জানা গেছে, সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন তরুণ অংশগ্রহণ করলেও তাদের পাসপোর্ট বাংলাদেশি নয়। ফলে বাংলাদেশি পাসপোর্ট বহন করে সরাসরি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন একমাত্র শেখ তামরিন, যা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

​চার দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব শান্তি, কূটনীতি, তরুণ নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন নীতি-নির্ধারণী আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তামরিনের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি দেশের জন্যও এটি সম্মানের।

​শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি-এর জ্যেষ্ঠ কন্যা।

​প্রবাসে বেড়ে উঠলেও বাবা-মায়ের অনুপ্রেরণায় তিনি বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে বড় হয়েছেন। নিজের মেধা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

​এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তার পিতা সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি বলেন, “একজন বাংলাদেশি ও একজন প্রবাসী বাবা হিসেবে এটি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমার মেয়ে প্রমাণ করেছে, সুযোগ পেলে বাংলাদেশি তরুণরা বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি, যেন সে জ্ঞান, প্রজ্ঞা ও সততার মাধ্যমে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কাজ করতে পারে।

Don`t copy text!