ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ):

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রোববার (২ আগস্ট) বিকেলে সাপাহার-খঞ্জনপুর সড়কের পাশে চারা রোপণ করা হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আকতার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাপাহার রেঞ্জ অফিসার শাহাদাৎ হোসাইন ও বিট অফিসার মতিউর রহমান।

​এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

​আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়।

Don`t copy text!