ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের অভিযানে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁর পত্নীতলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ ছিল। এর ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দিবর গ্রামে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও তা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধার করা মদ তৈরির উপকরণসমূহ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন—দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের দুই ছেলে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!