ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ সদর দপ্তরে FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

​আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ফিউচার উই ওয়ান্ট মডেল ইউনাইটেড নেশনস’ (FWWMUN) কনফারেন্স ২০২৬-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করে গৌরব অর্জন করেছেন শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)। যদিও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন, তাদের কারও পাসপোর্ট বাংলাদেশি নয়।

​সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে (UN Headquarters) তার আনুষ্ঠানিক ডেলিগেট নিবন্ধন সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণ প্রতিনিধিদের সঙ্গে তিনি শান্তি, কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন (SDGs) এবং বৈশ্বিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশ নিচ্ছেন।

​এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) শুধু বাংলাদেশ নয়, সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা নতুন প্রজন্মেরও প্রতিনিধিত্ব করছেন। তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গর্ব, অনুপ্রেরণা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

​তামরিন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববির জ্যেষ্ঠ কন্যা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বাংলাদেশি কন্যার জাতিসংঘের মতো আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা এবং আন্তর্জাতিক সক্ষমতার একটি উজ্জ্বল প্রতিফলন। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে তার আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্যরা।

​উল্লেখ্য, ‘ফিউচার উই ওয়ান্ট মডেল ইউনাইটেড নেশনস’ (FWWMUN) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব নেতৃত্বভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণ-তরুণীরা এতে অংশ নিয়ে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বাস্তবধর্মী আলোচনা ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেন।

​এ বছর (২০২৬) সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী ১২ জন ইয়াং ডেলিগেটের একটি প্রতিনিধি দল FWWMUN সম্মেলনে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রতিনিধি হিসেবে এই বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

Don`t copy text!