ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩১, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি, খুলনা:

​উপজেলা প্রশাসনের উদ্যোগে তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম. এম. মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল হাই, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোয়াজ শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক অনির্বাণ রায়, বিএনপি নেতা সমীর কুমার সাহা এবং সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, মো. আবুল হোসেন বাবু মোল্লা ও হাফেজ জাহিদুল ইসলাম।

​সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা তেরখাদার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়া মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Don`t copy text!