ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

​তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

​ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন।

​সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​মীর ইসমাইল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানেও অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!