ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে জব্দ করা ১৬ হাজার ফেনসিডিল বোতল ধ্বংস

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২১, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি

​নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজার ফেনসিডিল বোতল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

​সোমবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত এসব ফেনসিডিল ধ্বংস করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা এসব ফেনসিডিল দীর্ঘদিন ধরে মামলার আলামত হিসেবে সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশনা পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

​পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Don`t copy text!