ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৯, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং নবীন বরণ অনুষ্ঠান বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে। ১৮ জুলাই, শনিবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও নওগাঁ জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

​দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনালগ্নে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিদ্যাপীঠ জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আধুনিক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Don`t copy text!