ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
majedur
জুলাই ১৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন,হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মো. মাহি নামে পাঁচ বছরের এক শিশুর। শুক্রবার দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের ঘটনা এটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি চোরা খাল থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

নিহত মাহি একই গ্রামের বাসিন্দা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. মামুনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মে মাসে মাহির পরিবার মোল্লা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে গ্রামটি জোয়ারের পানিতে প্লাবিত। শুক্রবার দুপুরে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশী বেলাল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।

Don`t copy text!