ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় দলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৬, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং স্বাস্থ্য পরিচর্যা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী। দলিতের প্রোগ্রাম অর্গানাইজার মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলিতের সাপোর্ট স্টাফ লিমা দাস। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তি ও স্বাস্থ্য পরিচর্যা উপকরণ তুলে দেন।

Don`t copy text!