ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৩, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

​খুলনার তেরখাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদারের সভাপতিত্বে সভায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি ও দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

​সভায় অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, থানা পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ এবং প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি প্রসেন বিশ্বাস। এছাড়া সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!