ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৩, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী চিলমারী উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে গভীর পানিতে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পানি থেকে উপরে তুললেও ততক্ষণে তার মৃত্যু হয়। এলাকাবাসী আরও জানান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Don`t copy text!