ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হানিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া ও মানবপাচার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও গুজব প্রচার রোধে কঠোর নজরদারি এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

​এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ কমিটির আমন্ত্রিত সদস্যরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!