ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন: সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতের হুঁশিয়ারি

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১০, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

​হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির আকস্মিকভাবে ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা এবং রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেছেন।

​আজ (১০ জুলাই ২০২৬) সরেজমিনে পরিদর্শনের সময় তিনি দপ্তরে আগত সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন। অফিস প্রাঙ্গণে কোনো দালাল বা অসাধু চক্র সক্রিয় আছে কি না, তা নিশ্চিত করতে তিনি উপস্থিত একাধিক ব্যক্তির কাগজপত্রও যাচাই-বাছাই করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “জনগণকে হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা বাইরের কারো বিরুদ্ধে হয়রানি, দালালি কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকতে হবে।

​এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Don`t copy text!