মো. আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে রায়পুর উপজেলা ও পৌরসভার ১০ জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।
বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে রায়পুরের স্থান পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান ও নুরে হেলাল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাটোয়ারী ও জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক গাজী নেছার উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন সম্রাট, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক স্বপন মৃধা এবং সদস্য ফাহিম হোসেন ও জাহাঙ্গীর ভূইয়া।
রায়পুরের নেতারা জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

