কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে নিহতের পরিবার, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায়সহ মোট তিনটি পরিবারের মাঝে ৪৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা ও ৯০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস এবং কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর ক্যাশ (নগদ অর্থ) ও জিআর চাল বরাদ্দের আওতায় এই সহায়তা দেওয়া হয়। সহায়তাপ্রাপ্তরা হলেন:
- পানিতে ডুবে মৃত: চর লরেন্স এলাকার মো. শিপনের বাবা বাবুল মিয়াকে ২৫ হাজার টাকা।
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত: চরকালকিনি ইউনিয়নের মো. আলা উদ্দিনকে ১৫ হাজার টাকা।
- অসহায় পরিবার: চর মার্টিন এলাকার মো. আইজলকে ৭ হাজার ৫০০ টাকার চেক।
আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল প্রদান করা হয়।

