ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৩, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

​লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দা ওসমান গাজী (৫৯) রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মুরাদ হোসেন (৪০), হুমায়ুন (৩৮), জুয়েল হোসেন (৩৬) ও রুবেল হোসেন (৩৬)-এর বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিতে থাকা একাধিক গাছ কেটে সেখানে বহুতল ভবনের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিষয়টি নিয়ে প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলেও অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ করছেন না।

​ওসমান গাজী জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু পুলিশের সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, নির্মাণাধীন জমিটি সম্পূর্ণ তাদের বৈধ মালিকানাধীন। তারা জানান, অভিযোগকারী যদি আইনগতভাবে ওই জমিতে তার মালিকানা বা অংশ প্রমাণ করতে পারেন, তবে তারা আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। উল্টো অভিযোগকারীর বিরুদ্ধে তাদের অহেতুক হয়রানি করার অভিযোগ তোলেন অভিযুক্তরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “জমির মালিকানা ও নির্মাণকাজ সংক্রান্ত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!