ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় চিত্রা নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তেরখাদায় চিত্রা নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা):

​খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুমীরডাঙ্গা-গাজীপুর এলাকায় চিত্রা নদীর ওপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় শত শত মানুষ। শুক্রবার (১৩ জুন) দুপুর ২টার দিকে কুমীরডাঙ্গা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

​দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নদীর দুই পাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষ এখনো জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের তৈরি নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। নদীর পূর্বপাড়ে কুমীরডাঙ্গা বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং পশ্চিমপাড়ে হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

​সমাবেশে স্থানীয়রা অভিযোগ করেন, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের সময় সাঁকো থেকে পড়ে অতীতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং প্রতিনিয়ত কৃষিপণ্য ও শিক্ষা উপকরণ নদীতে পড়ে নষ্ট হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল পরিবহন করতে গিয়ে চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

​ভুক্তভোগীদের ভাষ্য, প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা আর বাস্তবায়ন হয় না। দীর্ঘদিনের এই বঞ্চনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত স্থায়ী ও আধুনিক ব্রিজ নির্মাণের দাবি জানান।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর হাসান দারু, মোঃ ফেরদৌস ফরাজী, আবু হোরায়রা বিন হাসমত আলী, মোঃ জোবায়ের হোসেন রুমেল, মোঃ আরিয়ান, মাওলানা সেকেল উদ্দিন, মোঃ মুকুল মোল্যা, মোঃ ওহাব মোল্যা, মোঃ আলমগীর মাস্টার এবং মোঃ সাজ্জাদ মোল্যা।

​বক্তারা খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস.কে আজিজুল বারী হেলালের আশু হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ব্রিজ নির্মাণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

Don`t copy text!