ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় তথ্যসেবা দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১১, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদায় ‘তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে তেরখাদা উত্তর পাড়ায় আয়োজিত এই বৈঠকে স্থানীয় নারীরা অংশ নেন।

​উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. তাছলিমা খাতুনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, “নারীর ক্ষমতায়ন সমাজে সমতা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে। নারীর দক্ষতা ও সৃজনশীলতা জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। পরিবার গঠন থেকে শুরু করে জাতি গঠনে নারীদের অবদান অপরিসীম।” তিনি উপস্থিত নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

​বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী বনশ্রী বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। বৈঠকে নারীরা তাদের দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Don`t copy text!