ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে কাঁটাতারে বন্দি প্রবাসীর পরিবার, ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
majedur
জুন ৭, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলের উদ্দেশ্যে চারপাশে খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুরো পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (৬ জুন) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত এবাদ উল্যাহ গাজী উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসেরহাট এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ইতালি প্রবাসী মামুন মিজি ওই এলাকায় জমি কিনে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

সম্প্রতি বাড়িটি দখলের উদ্দেশ্যে এবাদ উল্যাহ গাজী ও শাকিলসহ কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির চারপাশে খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া স্থাপন করেন। এতে পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। প্রতিবাদ করতে গেলে পরিবারের সদস্যদের প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও গত ডিসেম্বর মাসে একই বাড়ি দখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়।এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Don`t copy text!