ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৫, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি :

​খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত বলেছেন, “সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সব ধরনের অপরাধ নির্মূলে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

​বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী খুলনার তেরখাদা উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ এবং উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

​জেলা প্রশাসক আরও বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশের অগ্রগতির ধারা বেগবান করতে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

​তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার পরামর্শ দেন তিনি।

​দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, “খাল ও নদী রক্ষা করা মানেই প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকা রক্ষা করা। খাল বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে গ্রামীণ অর্থনীতি সচল হবে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সহকারী কমিশনার জাহিন আবরার হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, তেরখাদা থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

Don`t copy text!