ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় উত্তাল রায়পুরে বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
majedur
জুন ৩, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী এক নারীকে নির্যাতনের অভিযোগে তার যমজ নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করেন, প্রতিবেশী মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও মেয়ে মারিয়ার নির্যাতনের শিকার হন তার গর্ভবতী স্ত্রী। ওই ঘটনার ফলে গর্ভে থাকা যমজ সন্তান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, পরবর্তীতে অপরিপক্ব অবস্থায় সন্তান দুটির জন্ম হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অংশগ্রহণকারীরা নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে উপস্থিত জনতা দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Don`t copy text!