ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীবাড়ীতে দুই ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৩, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

​মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অনুমোদনহীন কসমেটিক্স, চিকিৎসকদের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

​অভিযানকালে ইব্রাহীম ফার্মেসি ও বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) এবং ৪১(২) ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেয়। একইসঙ্গে সাধারণ মানুষকে অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কসমেটিক্স পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

Don`t copy text!