ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর আদ্যশ্রাদ্ধ ও স্মৃতিচারণ সভা সম্পন্ন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৬, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, চট্টগ্রাম প্রতিনিধি:

​চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ষীয়ান আইনজীবী, জনবান্ধব সমাজসংস্কারক ও সনাতন সমাজের অন্যতম সংগঠক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর আদ্যশ্রাদ্ধ ও স্মৃতিচারণ অনুষ্ঠান গত ১৪ মে (বৃহস্পতিবার) তাঁর নিজ গ্রাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের আত্মার শান্তি কামনায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

​প্রয়াতের সহধর্মিণী অনিতা চক্রবর্তী, পুত্র প্রসূন চক্রবর্তী ও ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্তী এবং পুত্রবধূ পিংকি চক্রবর্তীর উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরোহিতের পৌরহিত্যে শুদ্ধিকরণ, পিণ্ডদান, তর্পণ, ব্রাহ্মণ ভোজন ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠসহ নানা আনুষ্ঠানিকতায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

​উল্লেখ্য, চট্টগ্রাম আইনজীবী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও আনোয়ারা উপজেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী (৭২) গত ১৪ মে দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন রাতে পরৈকোড়া গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

​কর্মজীবনে তিনি দুই দশকেরও অধিক সময় সহকারী পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (চোরাচালান নিরোধ ট্রাইব্যুনাল) এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বিচারক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি, পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

​স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী ছিলেন একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও মানবিক ব্যক্তিত্ব। আইন পেশার পাশাপাশি সমাজসেবা ও ধর্মীয়-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান চট্টগ্রামবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল কুমার পালিত, প্রফেসর বিপ্লব গাঙ্গুলি, অর্পণ ব্যানার্জি, বিশ্বজিৎ পালিত, অধ্যাপক উত্তম চক্রবর্তী, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য, অ্যাডভোকেট রনজিৎ মিত্র, তাপস হোড় ও অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!