ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টিআইসিতে আজ শিল্পী রিষু তালুকদারের একক নজরুল সংগীতানুষ্ঠান

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৫, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৫ মে সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমারে দিব না ভুলিতে’।

​অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, সংগীত গ্রন্থ প্রণেতা ও বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার। সংগীতানুষ্ঠানে আলোচনার পাশাপাশি একক সংগীত, সমবেত সংগীত এবং দলীয় নৃত্যের পরিবেশনা থাকবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ভট্টাচার্য।

​অনুষ্ঠানটিকে সফল করতে সংগীতানুরাগীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন বাগীশ্বরী নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন, সদস্যসচিব প্রকৌশলী রিমন সাহা এবং বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন।

Don`t copy text!