ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে (শুক্রবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ তাহমিনা সুলতানা নীলা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত বক্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক চেয়ারম্যান মো. রবিউল হোসেন, বিএনপি নেতা মো. ইকরাম হোসেন জমাদ্দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা পলাশ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ এবং ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মান্নান।

​উপজেলার সামগ্রিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Don`t copy text!