ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৩, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন,  সংযুক্ত আরব আমিরাত:

​সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইন-সুইহান রিং রোডের আল ফায়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মহিন উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

​নিহত মহিন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে আল আইনের আল নাহদা ক্যামেল রেস ট্র্যাক সংলগ্ন এলাকায় বসবাস করতেন এবং নিজ চাচার নির্মাণ প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

​নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মহিন উদ্দিন কোম্পানির কাজে বানিয়াস থেকে রেজিন এলাকার একটি সাইটে যাওয়ার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির গাড়ি পেছন থেকে তার গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আল আইনের শেখ তাহনুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহতের বন্ধু ও প্রতিবেশী কামরুল ইসলাম বিপুল জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে মহিন ছিলেন সবার বড়। শৈশবেই তিনি পিতৃহারা হন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

​বর্তমানে তার মরদেহ আল আইন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

Don`t copy text!