তেরখাদা সংবাদদাতা:
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মে সকাল ১০টার দিকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
- তেরখাদা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তাপস বিশ্বাস
- ফায়ার সার্ভিসের লিডার শেখ আরিফুর রহমান
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

