ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সঠিক উপায়ে জবাই বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২০, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা রিয়াজ।

​এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম এবং সাপাহার রেজভী ট্যানারির মালিক আজাহার আলী।

​এছাড়াও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আহসান হাবিব, মাওলানা ইউসুফ আব্দুল্লাহ, হাফেজ মোঃ সাইফুদ্দিন, আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওহাব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, সাপাহার মডেল মসজিদের মুফতি নূরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ এতে অংশ নেন।

​কর্মসূচিতে কোরবানির পশু জবাইয়ের ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Don`t copy text!