ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৯, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

​দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

​পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার।

​সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

Don`t copy text!