ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তথ্যের সত্যতা নিশ্চিতকরণে বাগেরহাটে ফ্যাক্ট-চেকিং সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৫, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:

বাগেরহাটে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এই সেমিনারের আয়োজন করে।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। সহকারী তথ্য অফিসার মো. রমজান আলীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “গণমাধ্যমের সাথে জনগণের আস্থা জড়িত। একটি সত্য ও সঠিক সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তথ্য সংগ্রহ ও উপস্থাপন সাংবাদিকদের প্রধান কাজ, তাই সত্য তথ্য যাচাইয়ে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য।”

​তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাইয়ের প্রধান উপকারিতা হলো ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা। এটি জনপরিসরে বিভ্রান্তি কমায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সহায়তা করে। বর্তমান সরকার সঠিক তথ্য প্রচারে ফ্যাক্ট-চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি অপতথ্য, কুতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও বেশি দক্ষ হওয়ার এবং ফ্যাক্ট-চেকিং চর্চা বাড়ানোর আহ্বান জানান। সময়োপযোগী এই আয়োজনের জন্য তিনি আঞ্চলিক তথ্য অফিসকে ধন্যবাদ জানান।

​সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে অপতথ্য রোধে ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন প্রয়োজনীয় টুলস বা মাধ্যম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

​দিনব্যাপী এই সেমিনারে বাগেরহাট জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।

Don`t copy text!