ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মাননীয় পানি সম্পদ মন্ত্রীর আগমনে জেলা পুলিশের শুভেচ্ছা।

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি মহোদয় আজ বৃহস্পতিবার (০৭ মে) চাঁদপুর আগমন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের আগামী ১৬ মে ২০২৬ খ্রি. চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন ও তদারকির লক্ষ্যে তিনি এই সফর পরিচালনা করেন এবং সংশ্লিষ্ট ভেন্যু সরেজমিনে পরিদর্শন করেন।

মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। ভেন্যু পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Don`t copy text!